Sunday, May 3, 2026
spot_img
হোমঅন্যান্যআগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা রাখবে

আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা রাখবে

“আগামীর বাংলাদেশ গঠনে তরুণ শিক্ষার্থীরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। সকলকে সঙ্গে নিয়েই আমরা আধুনিক ঘাটাইল গড়ে তুলব ইনশাআল্লাহ।” — এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ

বৃহস্পতিবার (তারিখ) দুপুরে ঘাটাইল উপজেলার সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে “শিক্ষার মান উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন” শীর্ষক অভিভাবক ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও আবু সাঈদ আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা রোধে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আসছে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. বায়োজিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম

এ ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আব্দুল বাছেদ আকন্দ
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এবং তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রভাষক আবুল কালাম আজাদ

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়