Monday, May 25, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

ঘাটাইলে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টির আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার সদর ইউনিয়নের শাহপুর এলাকায় জাকের পার্টি ছাত্র,মহিলা ও ছাত্রী ফ্রন্টের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সদস্য মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি ও টাঙ্গাইল ০৩ ঘাটাইল আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল আজিজ খান অটল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক,জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী আবু সুফিয়া ও জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী সালেহা রহমান।

এ সময় জেলা জজের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার নানান শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়