Sunday, May 3, 2026
spot_img
হোমঅন্যান্যরংপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফল ১ ডিসেম্বর

রংপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফল ১ ডিসেম্বর

 

📅 রংপুর প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২৫

রংপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আয়োজিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর প্রকাশ করা হবে এ পরীক্ষার ফলাফল।

রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১২ হাজারেরও বেশি শিক্ষার্থী এবার এ পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা যাচাই, নৈতিক চেতনা জাগ্রত করা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা—এই তিনটি বিষয়কেই পরীক্ষার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজা মাহমুদ বলেন,

“আমরা বিশ্বাস করি—মেধা ও নৈতিকতার সমন্বয়ই একজন প্রকৃত মানুষ তৈরি করে। এই মেধাবৃত্তি পরীক্ষা সেই লক্ষ্যেই একটি ইতিবাচক উদ্যোগ। ফলাফল প্রকাশের পর যোগ্য শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হবে।”

রংপুর জেলা শাখার সমন্বয়ক আরও জানান, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা, নেতৃত্ব প্রশিক্ষণ ও মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ সংগঠন ইতোমধ্যেই একটি অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়