Thursday, April 16, 2026
spot_img
হোমঅন্যান্যকুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

উৎসবমুখর পরিবেশে ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় ঘাটাইল উপজেলার কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম সাগর ২-১ গোলে ইং স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজক ছিল কুশারিয়া স্পোর্টিং ক্লাব, কুশারিয়া, ঘাটাইল, টাঙ্গাইল। খেলা ঘিরে স্থানীয় এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। মাঠে উপস্থিত দর্শকদের উল্লাসে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মোছাঃ মর্জিনা মনি, সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটি, কুশারিয়া উচ্চ বিদ্যালয়।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

  • মোঃ আঃ সবুর খান, সভাপতি, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
  • মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
  • মোঃ আসলাম উদ্দিন, সাবেক সভাপতি, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
  • মোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ রকিবুল ইসলাম রাকিব। সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন মোঃ রমজান আহমেদমোঃ ফজলুর রহমান

দিনের একমাত্র খেলায় মুখোমুখি হয় টিম সাগর এবং ইং স্টার একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মুগ্ধ করেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে টিম সাগর ২-১ গোলে ইং স্টার একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে মাঠে ছিল উৎসবের আমেজ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অতিথিরা বলেন, “এমন ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করবে, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।”

স্থানীয় বাসিন্দারাও জানান, ভবিষ্যতে এমন আয়োজন আরও নিয়মিতভাবে হলে এলাকার ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

শেষে বিজয়ী টিম সাগর ও আয়োজক কুশারিয়া স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন জানিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়