Saturday, May 30, 2026
spot_img
হোমঅন্যান্যদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা মহিলা দলের দুই নেত্রীকে কারণ দর্শানোর...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা মহিলা দলের দুই নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা মহিলা দলের দুই নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা মহিলা দলের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি কেন্দ্রীয় মহিলা দল।

জানা যায়, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ওবায়দুল হক নাসিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। এর ফলে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী জনাব লুৎফর রহমান আজাদ মনোনয়ন বঞ্চিত হন।

মনোনয়ন ঘোষণার পর থেকে আজাদ সাহেবের সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দেশের বিভিন্ন স্থানে অন্য বঞ্চিত প্রার্থীদের মতো ঘাটাইলেও তার সমর্থকেরা প্রতিবাদ জানাতে থাকেন।

এরই ধারাবাহিকতায় গতকাল টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাবা ইশরাত সরকার নুপুরের নেতৃত্বে জেলা মহিলা দলের সহ-সভাপতি ও প্রায় ১০০ থেকে ১৫০ জন কর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন ঘোষণার বিরোধিতা করে বিক্ষোভ করেন।

দলীয় সূত্রে জানা যায়, ওই ঘটনার পর কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট নেত্রীদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জনাবা ইশরাত সরকার নুপুর ঘাটাইলডটকম-কে জানান, “আমরা কোনোভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমরা কেবল ঘাটাইলের জনগণের দাবির বিষয়টি মহাসচিবের কাছে তুলে ধরার সুযোগ চেয়েছিলাম। কিন্তু প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ওবায়দুল হক নাসির সাহেবের সমর্থকরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং অফিসে প্রবেশে বাধা দেয়। পরে আমরা সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাই এবং কর্মীদের নিয়ে ফিরে আসি।”

তিনি আরও জানান, “আমাকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তার জবাব নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেব। বর্তমানে আমি সেই প্রস্তুতিতেই ব্যস্ত আছি।”

 

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়