ঘাটাইল (টাঙ্গাইল), শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫:
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধলাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইলের গণমানুষের নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“বাংলাদেশকে আবারও জনগণের রাষ্ট্রে পরিণত করতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নই একমাত্র পথ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সব সময় জনগণের পাশে থাকবে।”
এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ঘাটাইলসহ সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ
ঘাটাইলে উঠান বৈঠকে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
টাঙ্গাইল উত্তর সর্বশেষ







