Saturday, May 30, 2026
spot_img
হোমঅন্যান্যটাঙ্গাইলে শহীদ আব্দুর রউফের ২১তম শাহাদাতবার্ষিকী পালন

টাঙ্গাইলে শহীদ আব্দুর রউফের ২১তম শাহাদাতবার্ষিকী পালন

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ আব্দুর রউফের ২১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের দিঘুলিয়ায় শহীদ আব্দুর রউফ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, “শহীদ আব্দুর রউফ ছিলেন ত্যাগী ও সাহসী ছাত্রনেতা। গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান দল ও দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল নেতা আকিবুর রহমান ইকবাল। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক এবং শহর বিএনপির সদস্য নুরুল ইসলাম ভিপি।

বক্তারা শহীদ আব্দুর রউফের রাজনৈতিক জীবনের আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়