Thursday, April 30, 2026
spot_img
হোমঅন্যান্যনাগরপুরে নজরুল সেনার আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাগরপুরে নজরুল সেনার আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নজরুল সেনার আয়োজনে এক প্রাণবন্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চৌধুরীবাড়ী পুকুরঘাটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল সেনার সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান খান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান (আনিস) এবং শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান বলেন,

“খেলাধুলা শুধু আনন্দের উৎস নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং সুস্থ জীবনযাপনের মানসিকতা গড়ে তোলে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। প্রশাসন সবসময় ইতিবাচক ক্রীড়া উদ্যোগের পাশে আছে এবং থাকবে।”

প্রতিযোগিতা ঘিরে চৌধুরীবাড়ী পুকুরঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের আয়োজন গ্রামীণ তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি করছে।

আয়োজক নজরুল সেনার সদস্যরা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানো ও প্রতিভাবান সাঁতারুদের তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর এই সাঁতার প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে।


 

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়