Sunday, April 19, 2026
spot_img
হোমআজকের পত্রিকাতারেক রহমানের আহ্বান: মনোনয়ন যেই পাবেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

তারেক রহমানের আহ্বান: মনোনয়ন যেই পাবেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

ঢাকা, ২৭ অক্টোবর – বিএনপি তার দশটি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করেছে। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মনোনয়নপ্রাপ্ত যেকোনো প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।

সভায় তারেক রহমান আবেগঘনভাবে বলেন, তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি হলেও দলের নেতাদের একা ছেড়ে যাননি। তিনি নেতাদের কাছে সেই একতা ও ত্যাগের রোল মডেল অনুসরণের অনুরোধ জানান।

মুন্সিগঞ্জ-২ আসনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে সবাই আবেগাপ্লুত হয়েছি। আমরা তার নির্দেশে নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি।”

তারেক রহমান সভায় সতর্ক করেন, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এবং মিছিল, মিষ্টি বিতরণ বা অন্য কোনো কর্মকাণ্ড দলীয় ঐক্যকে ক্ষুণ্ণ করবে এমন কোনো কাজ করা যাবে না।

তিনি ইতিমধ্যেই ঢাকা, সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশালের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক সম্পন্ন করেছেন এবং নেতাদের দেশ ও দলের স্বার্থে সতর্ক ও একত্রিত থাকার নির্দেশ দিয়েছেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়