টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ৭১’র কাদেরীয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন—(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আজ বিকেলে দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে গাড়িতে অসুস্থ বোধ করেন। পরে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার বাসা টাঙ্গাইল শহরের কলেজপাড়া পানির ট্যাঙ্কির পশ্চিম পাশে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতা-কর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।







