Wednesday, April 29, 2026
spot_img
হোমঅন্যান্যটাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সোমবার সকাল থেকেই যমুনা সেতু গোলচত্বর এলাকায় ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে অবরোধ করে। তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

অবরোধকারী আকাশ, মামুন, নিরব জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার কথা বলা হয়েছে। এ ছাড়া নতুন ম্যাপও দেওয়া হয় সাইটে। কোনোভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না। ঢাকা বিভাগেই রাখতে হবে, না হলে কঠোর আন্দোলন হবে।

এদিকে অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়