Monday, May 25, 2026
spot_img
হোমঅন্যান্যটাঙ্গাইলে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত।

টাঙ্গাইলে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত।

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ (০৯অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
জনসভায় ধলা পাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি মো. আব্দুল আজিজ খান অটল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক ও জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহ সভাপতি মোঃ লুৎফর রহমান, সহ সভাপতি আব্দুর রহিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল নওশের,প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মীজানুর রহমান মিজান ও বাবলু মিয়া,জেলা জাকের পার্টি রন্দন ফন্টের সভাপতি মনিরুজ্জামান মনির,জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি মোঃ রিপণ মিয়া সহ জাকের পার্টির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জনসভা শেষে র‍্যালিটি ধলাপাড়া বাজার চত্বর থেকে আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে গান্ধী ব্রিজ সংলগ্ন এলাকায় এসে শেষ হয়।

মারুফ হোসেন
০৯/১০/২৫
০১৭৪১৭৮৬৯২০

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়