অদ্য ১৫/০৫/২০২৫ খ্রি তারিখ পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় বেপরোয়া চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু সাইদ।
উক্ত অভিযানে ঘাটাইলে পেচার আটা মোর, মাস্টারবাড়ী মোড়, এবং সদরের কলেজ মোর এলাকায় সর্বসাধারনের মধ্যে জনসচেতনতা মলুক লিফলেট বিতরন এবং বিভিন্ন আইন অমান্যকারী গাড়ীর চালকদের বিরুদ্ধে মামলা করা হয়।

আজ সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়েছে। এছাড়া হেলমেট পরিহিত সকল চালককে ফুল দিয়ে বরণ করা হয়। অভিযান পরিচালনায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী একটি যৌথ টিম সহযোগিতা করেন।

জনসচেতনতার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়। শীঘ্রই ট্রাফিক সাইন শিখতে আগ্রহীদের নিয়ে মোবাইল ট্রাফিক স্কুল চালু করা হবে।







