টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতি এডহক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে স্বৈরাচারী আচরণ, ১০ লাখ টাকা দুর্নীতি ও অর্থ আত্মসাত করার অভিযোগ নাকচ করেছেন। রবিবার (৬এপ্রিল) দুপুরে প্রাথমিক সমিতি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে মোঃ মোস্তাফিজুর রহমান দাবী করেন, বিগত ইমরান-নাজমুল কমিটির আয়-ব্যয়ের হিসাব দাখিল ও আত্নসাৎকৃত অর্থ যাতে ফের দিতে না হয় সে জন্য তাদের সাথে হাত মিলিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মিথ্যা অভিযোগ করেছেন কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলোয়ারা সুলতানা ।
প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত মামলা থাকার কারনে জেলা কমিটির সুপারিশে ঘাটাইল শাখা এডহক কমিটি অনুমোদিত। সমিতি ব্যাংক হিসাব বা লেনদেন যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। উপকমিটির ভাউচার এখনো কার্যকরী কমিটিতে উপস্থাপন করা হয়নি। অথচ ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সকল আয় ব্যায় হিসাব অডিট কমিটির মাধ্যমে নিরীক্ষিত হয়। কিন্তু অডিট কমিটি কতৃক কোন নিরীক্ষিত বা অডিট প্রতিবেদন সম্পন্ন হওয়ার পুর্বেই দিলোয়ারা সুলতানা গং কতৃক উত্থাপিত আর্থিক অভিযোগ অসাংগঠনিক আইনগত ভাবে অযৌক্তিত ও অসৎ উদ্দেশ্য প্রনোদিত।
প্রসঙ্গত গতকাল শনিবার বর্তমান কার্যকরী কমিটির কতিপয় শিক্ষক উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে অর্থ আত্মসাৎ করেছে শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক শিরোনাম সংবাদ সম্মেলন করেছে। কতিপয় ৭ জন শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক দিলোয়ারা সুলতানা, শিক্ষক আশরাফুল ইসলাম, মোশাররফ হোসেন, রেজাউল করিম মাসুদ প্রমূখ।







