Monday, May 25, 2026
spot_img
হোমটাঙ্গাইল দক্ষিণটাঙ্গাইল সদরটাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলার কালিহাতীর নারান্দিয়ায় শতাধিক অসহায় পরিবারের মধ্যে চিনি, সেমাই, গুঁড়ো দুধ ও সাবান তুলে দেন শুভসংঘের সদস্যরা।

ঈদ উপহার পেয়ে রাহেলা, বুকি, হামেদা, লায়লা ও নান্নু অত্যন্ত খুশি। তারা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পরিবারের সবাইকে নিয়ে ঈদে সেমাই খাব।

প্রতিবছর আমাদের উপহার দেওয়ায় সৃষ্টিকর্তার কাছে আপনাদের মঙ্গল কামনা করছি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন চাকরিজীবী ও সমাজকর্মী আরিফুল আলম নয়ন, টাঙ্গাইল কোর্টের আইনজীবী সুলতান তালুকদার রাঙা, শুভসংঘের সদস্য মহাদেব, সোহাগ, হৃদয় ও অনিক প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠের টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্য।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়