Tuesday, May 26, 2026
spot_img
হোমটাঙ্গাইল দক্ষিণটাঙ্গাইলে জামায়াতের ইফতার মাহফিলে বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইলে জামায়াতের ইফতার মাহফিলে বঙ্গবীর কাদের সিদ্দিকী

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

শনিবার (৮ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. হুমায়ুন কবিরের পরিচালনায় দোয়ার আয়োজন করা হয়।

বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামি ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কলেজ শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ক্লিনিক মালিক সমিতি, বাস মালিক সমিতির নেতারা এবং মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়