টাঙ্গাইল জেলার ঘাটাইলে উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন গারোবাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৮টি মুদি দোকান পড়ে ছাই হয়েছে। আজ রোববার রাত ৮ টায় একটি চা স্টলে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।
দাউ দাউ করে আগুনে দোকান পুড়তে থাকে এ সময় দোকানের লোজনের আর্ত চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। উপজেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গারোবাজার হওয়ায় ফায়ার সার্ভস পৌছার আগেই বাজারের ৮ টি দোকান পুরে ছাই হয়ে যায়।
প্রায় ১ ঘন্টা পর মধুপুর ও ঘাটাইলের ফায়ার সার্ভসের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় লোকজন জানায় আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।







