Monday, May 25, 2026
spot_img
হোমঅন্যান্যবেগম জিয়ার আরোগ্য কামনায় ইউনিয়ন শ্রমিকদলের দোয়া মাহফিল

বেগম জিয়ার আরোগ্য কামনায় ইউনিয়ন শ্রমিকদলের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঘাটাইলে শ্রমিকদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জামুরিয়া ইউনিয়ন শ্রমিকদল কার্যালয়ে এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জামুরিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ জাকির হোসেন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবীব সানি,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ সোহেল রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মোঃ আব্দুল বারেক ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী সহ আরও অনেক।

এছাড়াও জামুরিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল,শ্রমিকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়