Monday, May 25, 2026
spot_img
হোমআজকের পত্রিকাঘাটাইলে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঘাটাইলে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ভারপরাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ধলাপাড়া হারুন মার্কেট সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান খান আজাদ।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি: মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু , পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, সাবেক যুগ্ম সম্পাদক হেলালুর রহমান হেলাল,আবু বক্কর সিদ্দিকী, ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা এবং উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক লাকী চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মো. শামীম মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী,পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুণ,সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। এ লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বতস্ফূর্তভাবে অংশ নিতে হবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়