Sunday, April 19, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে বনবিভাগের অভিযানে ট্রাক ভর্তি অবৈধ কাঠ (লাকড়ি) জব্দ

ঘাটাইলে বনবিভাগের অভিযানে ট্রাক ভর্তি অবৈধ কাঠ (লাকড়ি) জব্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তার আওতায় অবৈধ কাঠ (লাকড়ি)সহ কয়েকটি ট্রাক আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ।

গতকাল ভোর রাতে ঘাটাইল উপজেলার সাগরদিঘী বিট অফিসের আওতাধীন এসব অবৈধ কাঠ(লাকড়ি) আটক করেন ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গারোবাজার ও সাগরদিঘী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ভর্তি কয়েকটি ট্রাক সহ (লাকড়ি) পরিবহনের সময় আটক করে বন বিভাগ।

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার রাতে অবৈধ এসব কাঠ (লাকড়ি) পরিবহনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোন প্রকার ট্রানজিট পারমিশন না থাকায় পাচঁটি ট্রাক ভর্তি কাঠ উদ্ধার করে সাগরদিঘী বিট কার্যালয়ে আনা হয়েছে। আটক করার সময় গাড়ীতে কোন প্রকার অনুমতি কাগজ যেমন ট্রানজিশন পার্মিট বা সার্টিফিকেট অর্গানাইজিং ছিলো না। শুনেছি লাকড়ির মালিক (ব্যবসায়ীরা) টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও স্যারের নিকট অনুমোদনপত্র আনতে গিয়েছেন। অনুমোদন কপি (টিপি) পেলে আটককৃত অবৈধ লাকড়িসহ ট্রাক ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম জানান, যেহেতু আটক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, তিনিই ব্যবস্থা নিবেন। তবে আটককৃত মালামালের ক্ষেত্রে কোন প্রকার ট্রানজিট পারমিশন বা অনুমোদন প্রদান করা হবে না। বন বিভাগের আইন অনুযায়ী মালামাল লোড করার পূর্বেই টিপি গ্রহণ করতে হবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়