Monday, May 25, 2026
spot_img
হোমঅন্যান্য৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘাটাইলে বিএনপি'র সমাবেশ অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘাটাইলে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘাটাইলে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ভারপরাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে উপজেলার জামুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে চানতারা গণ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ তসের আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান খান আজাদ।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা। পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। এ লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে হবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়