Monday, January 19, 2026
spot_img
হোমঅন্যান্যসড়ক দুর্ঘটনায় ঘাটাইলে গ্রাম পুলিশের সভাপতির মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ঘাটাইলে গ্রাম পুলিশের সভাপতির মৃত্যু

 

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আর একটি নাম। বুধবার সকালে নিজ বাড়ির নিকটে মহাসড়কের কাছে দাঁড়িয়ে ছিল সে। হঠাৎ একটি পিকাপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা হারুনের উপরে পড়ে। মাথা মুখ থেতলে যায়।

পরিবারের লোকজন প্রথম থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার ১৫ মার্চ সকাল ৭ঃ০০ টায় সে মৃত্যুবরণ করে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। সে দীর্ঘদিন যাবত ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত এবং উপজেলার গ্রাম পুলিশ সমিতির বর্তমান সভাপতি। হারুন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৭ নং দিগড় ইউনিয়নের নজুনবাগ গ্রামের মৃত মোহাম্মদ আলী চৌকিদারের ছোট ছেলে। নজরুল ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়