Wednesday, February 18, 2026
spot_img
হোমটাঙ্গাইল দক্ষিণসখিপুরসখিপুরে আইনশৃখলার অবনতি

সখিপুরে আইনশৃখলার অবনতি

টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌর ৯টি ওয়ার্ডে এবং ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে গত কয়েকদিন যাবৎ আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।

কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর এলাকার ব্যবসায়ী আব্দুল সালাম গলা কেটে খুন হওয়ার পর পুলিশ কোনো ক্লু উৎঘাটন করতে পারেনি। একই এলাকায় রমজানের তারাবিহ নামাজের সময় বাড়ির কেয়ারটেকারকে বেঁধে রেখে নাজমুল হক শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনায় থানা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এছাড়া পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মোটরসাইকেল চুরির ঘটনা অহরহ ঘটছে। এমনকি উপজেলাজুড়ে ডাকাত আতঙ্ক বিরাজ করছে ও বাসাইল উপজেলায় অস্ত্রসহ ডাকাত বাসাইল থানা পুলিশ আটক করেছে। ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর একটি সংঘবদ্ধ চোরচক্র কৌশলে ওই ব্যক্তির উত্তোলিত টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন উপজেলার জনগণকে আতঙ্কিত না হয়ে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সময়ে থানার ফেসবুক ও নিজের ফেসবুক পেইজে অভয় দিয়ে পোস্ট করছেন। তবুও মানুষের মধ্যে আতঙ্ক পিছু ছাড়ছে না।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়