Wednesday, February 18, 2026
spot_img
হোমআজকের পত্রিকারমজানে দ্রব্যমূল্য কমেছে, এ প্রচেষ্টা চালু থাকবে: প্রধান উপদেষ্টা

রমজানে দ্রব্যমূল্য কমেছে, এ প্রচেষ্টা চালু থাকবে: প্রধান উপদেষ্টা

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ শুরু করেন। প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

ড. মুহাম্মদ ইউনূস অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করে বলেন, এ সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ মূল্যস্থিতি। রেমিট্যান্স যোদ্ধারা আমাদের বীর সৈনিক। আগামীতে তারা যেন ভোট দিতে পারে আমরা সেই উদ্যোগ নিবো।

তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এ রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

আরএ

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়