Wednesday, February 18, 2026
spot_img
হোমটাঙ্গাইল দক্ষিণটাঙ্গাইল সদরমাভাবিপ্রবি’র ১২ জন শিক্ষক পেলেন রিসার্চ এক্সিলেনস অ্যাওযার্ড

মাভাবিপ্রবি’র ১২ জন শিক্ষক পেলেন রিসার্চ এক্সিলেনস অ্যাওযার্ড

মাভাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে অনুষদভুক্ত চারটি বিভাগের ১২ জন শিক্ষককে তাদের ২০২৩ ও ২০২৪ সালের গবেষণা ও মানসম্মত প্রকাশনার জন্য রিসার্চ এক্সিলেনস অ্যাওযার্ড-২০২৫ প্রদান করা হয়েছে । গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সেমিনার হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যাওয়ার্ড বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল

মাহমুদ। এ সময় অন্যান্য অনুষদের ডিনবৃন্দ, সিএসই ও আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ্যাওয়ার্ড প্রাপ্ত ১২ জন শিক্ষক হলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, অধ্যাপক ড. বদরুল আলম মিয়া ও ড. জিয়াউর রহমান। সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল নাসির ও ড. মাহবুবা বেগম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল বাশার, অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক আব্দুল্লহি আল রাকিব শিকদার ও মো. তারেক রহমান এবং মেকানিকাল ইঞ্জিনিয়িারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ।<

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়