Wednesday, May 20, 2026
spot_img
হোমঅন্যান্যবিয়ের একমাস পর প্রেমিকের হাত ধরে পলায়ন নববধূর, মরদেহ মিললো হাসপাতালে

বিয়ের একমাস পর প্রেমিকের হাত ধরে পলায়ন নববধূর, মরদেহ মিললো হাসপাতালে

টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমিকার হাত ধরে পলায়নের তিনদিন পর নববধূ সূচনার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, একমাস আগে ঘাটাইল উপজেলার দেওলাবাড়ী ইউনিয়নের আইনপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে সুচনার সাথে মধুপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের আলমের সঙ্গে বিয়ে হয়। গেলো ১৪ মে রাতে ঘাটাইল উপজেলার সত্তুর বাড়ি গ্রামের সরোয়ারের ছেলে প্রেমিক শাওয়ালের হাত ধরে শ্বশুর বাড়ি থেকে নিরুদ্দেশ হয় সূচনা। সংগ্রামপুর ইউপি চেয়ারম্যানের সহায়তায় উভয় পরিবারের সমঝোতায় বিয়ের আশ্বাস দেওয়া হলে শনিবার রাতে তাদের নিয়ে আসা হয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবুর বাসায়। পরে স্থানীয়দের সহযোগিতায় রোববার বিকালে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা সূচনাকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়