Wednesday, February 18, 2026
spot_img
হোমআজকের পত্রিকাবকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে হ্যাগ নিট ওয়্যার নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে সাতটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে তারা।

এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে পথচারী,যাত্রী ও যানবাহনের চালকরা। এদিকে খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে আটটায় যানচলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়