Wednesday, April 29, 2026
spot_img
হোমঅন্যান্যত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা

 জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া একটি গণভোটের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। এ উপলক্ষে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইসি কর্মকর্তারা জানান, বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার যে কোনো সময় তফসিল ঘোষণা হতে পারে বলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। সে অনুযায়ী কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা সার্বিক কাজ শেষ করেছেন।

তফসিল ঘোষণার আগে বুধবার নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, করণীয় এবং সার্বিক অগ্রগতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আনুষ্ঠানিক তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়