Wednesday, February 18, 2026
spot_img
হোমটাঙ্গাইল দক্ষিণটাঙ্গাইল সদরটাঙ্গাইলে জামায়াতের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইলে জামায়াতের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইলের সাবালিয়া আদর্শ বিদ্যালয় হলরুমে দিনব্যাপী জেলা ও উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
শনিবার (১৫মার্চ) কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।
দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন, সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদ, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক সাহাদাত স্বপন, দৈনিক নয়া দিগন্ত জেলা সংবাদদাতা মালেক আদনান, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আইটি বিভাগের প্রধান মোঃ ইব্রাহিম ।
প্রশিক্ষণে টাঙ্গাইল সদর ছাড়াও জেলার ১১টি উপজেলার ৩৭ জন সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র টাঙ্গাইল জেলা শাখার মিডিয়া বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়