Sunday, March 8, 2026
spot_img
হোমটাঙ্গাইল উত্তরঘাটাইলঘাটাইলে ৩ ইটভাটায় ১৭ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে ৩ ইটভাটায় ১৭ লাখ টাকা জরিমানা

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫,৭,৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইলে সিংগুরিয়া এলাকার মের্সাস সুজন ব্রিকস কে ছয় লাখ, মেসার্স স্বর্ণা ব্রিকস-২ কে ছয় লাখ এবং মেসার্স সিয়াম ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিপ্লব কুমার সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনার সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিপ্লব কুমার সূত্রধর জানান, ইটভাটা আইন লঙ্ঘনের অভিযোগে তিন ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়