Wednesday, February 18, 2026
spot_img
হোমটাঙ্গাইল উত্তরঘাটাইলঘাটাইলে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ঘাটাইলে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকিল মিয়া (৩৫) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) আষাড়িয়াচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আকিল সাগরদিঘি ইউনিয়নের শোলাকুড়া গ্রামের জয়নাল মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আকিল সকালে মোটরসাইকেল নিয়ে সাগরদীঘি থেকে ঘাটাইল যাচ্ছিলেন।

তিনি সাগরদীঘি-ঘাটাইল সড়কের আষাড়িয়াচালার এলাকায় পৌঁছলে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে আকিল আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান জানান, ট্রাকটিকে আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়