Monday, January 19, 2026
spot_img
হোমঅন্যান্যঘাটাইলে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন

ঘাটাইলে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন

আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঘাটাইলে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু সাঈদ। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি দপ্তরসমূহ সম্মিলিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপশী শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব এ এম শামসুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হান্নান সরকার।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগীদের তথ্য সরাসরি যাচাই (লাইভ ভেরিফিকেশন) করা হয় এবং উঠান বৈঠক ও ২১ টি প্রস্তাবের মাধ্যমে গণভোট ও জুলাই জাতীয় সনদের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রকৃত উপকারভোগী নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়