Wednesday, February 18, 2026
spot_img
হোমজাতীয়এনআইডি সেবা সাময়িক বন্ধ

এনআইডি সেবা সাময়িক বন্ধ

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জাতীয় পরিচয়পত্র জটিলতায় (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওটিপি না আসায় এই সমস্যা দেখা দিয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে সার্ভারে ঢোকা যাচ্ছে না। এই কারণে এনআইডি সেবাও বন্ধ রয়েছে।’

টাঙ্গাইল উত্তর সর্বশেষ

জনপ্রিয়