ঘাটাইল প্রতিনিধি | ১৯ অক্টোবর ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম বলেছেন, ‘৩১ দফা কোনো রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। তাই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে নতুন সূর্যোদয় হবে।’
শনিবার (১৮ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ বক্তব্য দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, মোস্তাক আহমেদ সাগর, খুররম মাসুদ সিদ্দিকী, ইয়াসির আরাফাত শাওন, হাসানুজ্জামান তরুণ, মোঃ আফজাল হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ।







