ঘাটাইল উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি।
উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা প্রদানে আমরা আপনাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।
যে-কোনো সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই। নামজারি ফি ও ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে আদায় করা হয় এবং অনলাইনেই ডিসিআর/দাখিলা প্রদান করা হয়।
কারো কথায় বিভ্রান্ত হয়ে দালালদের অর্থ প্রদান করে প্রতারিত হবেন না।
সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ কাউকে প্রদান করবেন না। যে-কোনো প্রকার সরকারি ফি প্রদানের ক্ষেত্রে অবশ্যই রশিদ/ডিসিআর/দাখিলা/চালানের কপি বুঝে নিবেন।
যে-কোনো অভিযোগ জানাতে বা সমস্যার সমাধানে সরাসরি কথা বলুন আপনার এসিল্যান্ডের সাথে এই নম্বরে: 01741049275.
নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন, অপরকেও সচেতন করুন।
ধন্যবাদান্তে,
আপনাদের এসিল্যান্ড
ঘাটাইল, টাঙ্গাইল







